সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলে উদ্ধার

খুলনা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ১৬:৩৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ২৩:২৪

মাছ ধরার সময় সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। 

এর মধ্যে তিন জনকে শরণখোলা থানা পুলিশ এবং আট জনকে উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। তবে অপহরণকারী কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

শরণখোলা থানা পুলিশের অভিযানে উদ্ধার জেলেরা হলেন—হানিফ হাওলাদার (৪৮), সোহেল মল্লিক (২৮) ও আসাদুল শেখ (৩২)। মোংলা থানা পুলিশের অভিযানে উদ্ধার জেলেরা হলেন—আকরাম হোসেন (৪২), আনিচ শেখ (২২), মিলন শেখ (২৩), রফিকুল ইসলাম খান (৩৫), শুকুর আলী বেপারি (৩০), মনির বেপারি (৩৬), অলি শিকদার (৪৮) ও বকতিয়ার বেপারি (৩৫)। তাদের বাড়ি বাগেরহাটের রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, সদর ও খুলনার বটিয়াঘাটা উপজেলায়।

এর আগে গত ১৫ ডিসেম্বর বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির খাল ও হরমল খালে জেলেবহর থেকে ১১ জনকে অপহরণ করে দস্যুরা। 

এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‌‘জেলেদের অপহরণের খবরে সুন্দরবনে বিশেষ অভিযান চালায় পুলিশ। টানা অভিযান চালিয়ে মোংলা ও শরণখোলা এলাকা থেকে ১১ জেলেকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে গেছে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। দস্যুদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

/এসএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান