টিসিবির জন্য ভারত থেকে এলো ৩২০০ মেট্রিক টন ডাল

বেনাপোল প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ২২:৫৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ২২:৫৭

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে তিন হাজার ২০০ মেট্রিক টন টিসিবির মসুর ডাল। এক হাজার ১৩৬ দশমিক ১৩ মার্কিন ডলার মূল্যে প্রতি মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকাল থেকে এসব ডাল বেনাপোল বন্দর থেকে খালাস করতে দেখা গেছে। এসব ডাল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হবে। এর আগে, ৪ ডিসেম্বর বেনাপোল দিয়ে টিসিবির জন্য দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল।

বেনাপোল বন্দর থেকে এ ডাল খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

এ এজেন্টের মালিক আতিয়ার রহমান জানান, সরকার চার হাজার ২০০ মেট্রিক টন মসুরের ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করার কথা রয়েছে। এর মধ্যে তিন হাজার ২০০ টন ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। বাকি ১০০০ হাজার টন পর্যায়ক্রমে আসবে।

তিনি আরও জানান, মসুরের ডাল আমদানি করতে প্রতি কেজি খরচ পড়ছে ১২৫ টাকা এবং এ বন্দর থেকে দ্রুত খালাস নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

বেনাপোল বন্দরের চেকপোস্টের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ বলেন, ভারত থেকে তিন হাজার ২০০ মেট্রিক টন টিসিবির মসুরের ডাল বন্দরে আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত এসব ডাল ছাড় হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে সে জন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর এ বন্দর দিয়ে ভারত থেকে টিসিবির জন্য ৮৭ ট্রাকে দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হয়েছে। প্রতি মেট্রিক টন ৩১৯ মার্কিন ডলার মূল্যে এ পেঁয়াজ আমদানি করা হয়। আমদানি মূল্যের ওপর ১০ শতাংশ শুল্ক কর দিয়ে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ পড়েছে ৩৭ টাকা ৮৯ পয়সা।

/এফআর/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী