পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য

রাজশাহী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১১:০৩ আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১১:০৩

রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরানো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় টিসিবির বেশ কিছু পণ্য পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে পৌর সদরের পুরানো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিমন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে টিসিবির তেল, মসুরের ডাল ও চাল ছিল। সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

তিনি বলেন, আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে একটি ইলেকট্রিক বোর্ড ছিল। তেল পড়ে ইলেকট্রিক বোর্ডের আশপাশে ভিজে ছিল। সেই বোর্ডটিও পুড়ে গেছে। 

এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ওটাতো পুঠিয়া পৌরসভার পুরানো ভবন। সেখানে অফিসিয়াল কোনও কাজকর্ম চলে না। তবে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। সেখানে টিসিবির পণ্য রাখা হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো বৃহস্পতিবার ও বুধবার বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না।

/এফআর/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি