শিবিরনেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৬

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৫

বাগেরহাট সদরের চুলকাঠি এলাকায় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফকে বাড়ি থেকে অস্ত্রসহ আটককালে তাকে ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

আটকদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, নাশকতার পরিকল্পনা করতে চুলকাঠি এলাকায় আরিফের বাড়িতে কয়েকজন জড়ো হয়েছেন বলে খবর আসে। পুলিশ গিয়ে আরিফসহ পাঁচজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করে। আরিফসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন আহত হন। 

আরিফ ছাড়া আটক অন্য চারজনের নাম জানা যায়নি।  

এ ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধার এবং পুলিশের উপর হামলার ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

/আরআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি