এক কেজি সোনা ফেলে পালালো চোরাকারবারি

বেনাপোল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৭

ভারতে পাচারকালে যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনও চোরাকারবারিকে আটক করতে না পারলেও এই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল সোনার বারগুলো উদ্ধার করেন। এ সময় পালিয়ে যান মোটরসাইকেল আরোহী।

বিজিবি জানায়, ভারতে সোনার বার পাচার হবে এমন গোপন সংবাদে শার্শা উপজেলার পাঁচভুলাট ও অগ্রভুলাট বিওপির মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড় নামক স্থানে বিজিবি সদস্যরা অবস্থান নেন। কিছুক্ষণ পর বিজিবি টহল দল এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে বলেন। ওই ব্যক্তি মোটরসাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি লাঠি দিয়ে আঘাত করলে তিনি মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যান।

এ সময় তার সঙ্গে থাকা স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে প্যাকেটটি তল্লাশি করে ৯৩২ গ্রাম ওজনের আটটি সোনার বারসহ রেখে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার সোনার দাম ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা ও মোটরসাইকেলের মূল্য দেড় লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, ২০২২ সাল থেকে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা থেকে ২৩ আসামিসহ মোট ৭৬ কেজি ৫৯ গ্রাম সোনা আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। চোরাচালান রোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান