দেড় বছর ধরে জব্দ করা মাদক একসঙ্গে ধ্বংস

সাতক্ষীরা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫০

সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এসব মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় ফেনসিডিল, বিভিন্ন প্রকার মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, আনাগ্রা, ভায়াগ্রা, সেনেগ্রা, পাতার বিড়ি, তামাক পাতা ও তামাক গুঁড়াও রয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) প্রাঙ্গণে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

দেড় বছর ধরে জব্দ করা মাদক একসঙ্গে ধ্বংস

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জেলার ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা গত ২০২১ সালের ১ জুন থেকে চলতি ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেড় বছরে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। যার মধ্যে ভারতীয় ফেনসিডিল ১১ হাজার ৭৮৯ বোতল, বিভিন্ন প্রকার মদ পাঁচ হাজার ৭৮১ বোতল, গাঁজা ২৪৩ কেজি, হেরোইন ২৪ কেজি ৩১ গ্রাম, ইয়াবা ১৭ হাজার ৭৮৬ পিচ, আনাগ্রা ট্যাবলেট ৩৫ হাজার ৪৬৫ পিস, ভায়াগ্রা ১৪৮ পিস, সেনেগ্রা ৪৭ হাজার ৪৩২ পিস, পাতার বিড়ি ৩ লাখ ৮৭ হাজার প্যাকেট, তামাক পাতা ৩২৫ কেজি ও তামাক পাতার গুঁড়া ৩০৫ কেজি।

দেড় বছর ধরে জব্দ করা মাদক একসঙ্গে ধ্বংস

মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার ক. মামুনুর রশীদ, সাতক্ষীরা ৩৩ বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রেজা আহমেদ, সহকারী পরিচালক মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. তাজুল ইসলাম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী