বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি
০৫ মার্চ ২০২৩, ১৫:২১আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৫:২১

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মেশিনারি পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি হাইডং-৯। রবিবার (৫ মার্চ) বেলা ১২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। 

জাহাজটিতে সেতুর ১ হাজার ৫৫৬ টন স্ট্রিল স্ট্রাকচার (মেশিনারি কাঠামো) আনা হয়েছে। মোংলা কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, ‘দুই সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ টন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। তাদের কোম্পানির এটি নবম চালান। এখন সেগুলো খালাস চলছে।’

দুই দিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে নৌপথে এসব পণ্য সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। 

এর আগে গত ২১ ফেব্রুয়ারি এই রেলসেতুর তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ টন স্টিল পাইপ নিয়ে মোংলায় আসে পানামা পতাকাবাহী এম ভি জুপিটার জাহাজ।

/আরআর/
সম্পর্কিত
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ
সর্বশেষ খবর
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা