প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়কালে নারীসহ গ্রেফতার ৪

বাগেরহাট প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ০১:৫৮আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০২:০৮

বাগেরহাটের মোল্লাহাটে নারীকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক যুবককে এনে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় চেষ্টাকালে ওই নারীসহ জড়িত আরও তিন যুবককে হাতেনাতে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। উপজেলার কামারগ্রাম এলাকা থেকে সোমবার (২৭ মার্চ) ভোর রাতে ভিকটিমকে উদ্ধার ও মুক্তিপণ আদায় চেষ্টায় জড়িতদের আটক করা হয়।

আটকৃতরা হলো–পাশ্ববর্তী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নাসির সিকদারের ছেলে কাদের সিকদার (২১), বশার বিশ্বাসের মেয়ে মাকসুদা আক্তার নিলা (২১), আকরাম শেখের ছেলে খালিদ শেখ (১৯) ও জুয়েল ফকিরের ছেলে সাজ্জাদ ফকির (১৬)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ জানান, বরিশালে বাড়ি ঢাকার তেজগাঁও একটি কোম্পানিতে কর্মরত ভিকটিম রাকিব ওরফে রাশেদের (২৩) সঙ্গে মাকছুদা আক্তার নীলার (২১) ফেসবুকে পরিচয়। এই পরিচয়ের সূত্র ধরে নীলার আমন্ত্রণে গত ২৫ মার্চ বিকালে ভিকটিম রাকিব ওরফে রাশেদ ঢাকা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় এসে নামেন। সেখানে আগে থেকে অপেক্ষমান নীলা বেড়ানোর কথা বলে ভিকটিম রাশেদকে একটি ইজি বাইকে তোলে। কিছু দূর যাওয়ার পর ওই ইজি বাইকে আরও ৪-৫জন যুবক ওঠে। তখন নীলা কৌশলে ইজি বাইক থেকে নেমে যায়। পথ থেকে ওঠা যুবকরা রাশেদকে মোল্লাহাট থানার কামারগ্রামের গুনির খালের মাথায় ফাঁকা স্থানে আটকে রেখে তার মোবাইল দিয়ে পরিবারের নিকট খুন জখমের ভয় দেখিয়ে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিমের পরিবার মোল্লাহাট থানা পুলিশের কাছে সহযোগিতা চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ নিজে কৌশলে বিশেষ অভিযান পরিচালনা করে কামার গ্রাম হতে ভিকটিমকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকে ৪ জন আসামিকে আটক করেন।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় নিয়মিত মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
অনলাইনে জুয়াড়ি চক্র : ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে 
ফোনে বলছে ‘পুরস্কার জিতেছেন’? এক চাপেই খালি হতে পারে বিকাশ-নগদ অ্যাকাউন্ট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী