জানালা দিয়ে চেতনানাশক ছিটিয়ে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৯:৫৫আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১:১৪

সাতক্ষীরায় এক পুলিশ সদস্যের বাড়িতে চেতনানাশক স্প্রে দিয়ে সবাইকে অজ্ঞান করে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মার্চ) ভোর ৪টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নেবাখালী গ্রামের কাজীপাড়ায় পুলিশ সদস্য মাসুদ কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

তবে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছেন। আটক ওই ব্যক্তির নাম আবদুল কাদের (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য কাজী আবু সুলতান ওরফে তুষার জানান, সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নেবাখালী গ্রামের মৃত কাজী আলাউদ্দিনের ছেলে কাজী মাসুদ ঢাকায় ট্রাফিক পুলিশে কর্মরত রয়েছেন। তার একমাত্র ছেলে কাজী ফাহিমও পুলিশে চাকরি করেন। মাসুদের স্ত্রী রানী একমাত্র মেয়ে সুমাইয়াকে (১৩) নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। বাড়িতে কোনও পুরুষ সদস্য না থাকার সুযোগে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত সেহরির সময় ঘরের জানলা দিয়ে চেতনানাশক স্প্রে দিলে ঘরে থাকা মা ও মেয়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা জানলা ভেঙে ঘরে ঢুকে তাদের দুজনের হাত, পা ও মুখ বেঁধে ফেলে রেখে নগদ টাকা, সোনা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মাসুদের স্ত্রী রানী আধা অচেতন অবস্থায় মোবাইলে কল করে তার স্বামীকে জানান। পরে মাসুদ বিষয়টি আমাকে জানালে আমি দ্রুত লোকজন নিয়ে দুর্বৃত্তদের ধাওয়া করে নেবাখালী বিল থেকে আবদুল কাদেরকে আটক করি। এ সময় বাকিরা পালিয়ে যায়। সকালে তাকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। অসুস্থ রানী ও সুমাইয়াকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা এখন অনেকটা ভালো।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আবদুল কাদের নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী