সাতক্ষীরায় আম পাড়া শুরু হবে যেদিন থেকে

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৩, ১৮:৪৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৮:৪৯

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাত করা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভা হয়।

সেখানে সিদ্ধান্ত হয়, গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম পাড়া হবে ১২ মে । হিমসাগর ও ক্ষীরশাপাতি আম পাড়ার তারিখ ২৫ মে। ল্যাংড়া আম ১ জুন ও আম্রপালি পাড়া হবে ১৫ জুন। নির্ধারিত তারিখের পর থেকে এসব আম সাতক্ষীরা জেলা থেকে সংগ্রহ করা যাবে। এটি মনিটরিংয়ের জন্য নিয়মিত অভিযান চলছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় এ বছরের আম বাজারজাতের ওই ক্যালেন্ডার ঘোষণা করা হয়। সচেতন নাগরিক হিসেবেও ওই সময়ের আগে উল্লেখিত জাতের আম না কেনার অনুরোধ জানান জেলা প্রশাসক। তিনি বলেন, আমাদের সচেতনতা ও প্রশাসনের ভূমিকায় সাতক্ষীরার আমের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা, আমবাগান মালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম ‘কারাবাও’
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী