মমতার জন্য হাঁড়িভাঙা আম পাঠালেন শেখ হাসিনা

বেনাপোল প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৫:৫৭আপডেট : ১২ জুন ২০২৩, ১৫:৫৭

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২৪০ কার্টনে এক হাজার ২০০ কেজি হাঁড়িভাঙা জাতের আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি গেটের নোম্যান্সল্যান্ডে খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।

বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজ দুপুরে উপহারের আম পাঠানো হলো কলকাতায়।

এ সময় উপস্থিত ছিলেন- বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের সহকারী কমিশনার গিরিধারি সারেঙ্গি।

মমতার জন্য পাঠানো আম

আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন।

ডেপুটি কমিশনার তানভীর আহমেদ জানান, মৌসুমি ফল আম ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালি অধ্যায় যাচ্ছে- এটা তারই প্রমাণ। এর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে। গত বছরও মমতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের