জাহাজে চাকরি দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মোংলা প্রতিনিধি 
২১ জুলাই ২০২৩, ১৮:৩৬আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৮:৩৭

বিদেশি জাহাজে চাকরি দেওয়ার আশ্বাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় আব্দুল গফুর ওরফে পানি গফুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) বাগেরহাটের মোংলার শামসুর রহমান রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, মোংলা পৌর শহরের সামছুর রহমান সড়কের বাসিন্দা আব্দুল গফুর নিজেকে দীর্ঘদিন ধরে বিদেশি জাহাজের প্রকৌশলী পরিচয় দিয়ে জাহাজে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। গত ২৬ জুন বাগেরহাটের বারাকপুরের তহমিনা বেগমের ছেলে তাওহীদ হাসানকে মাসিক দেড় লাখ টাকা বেতনে বিদেশি জাহাজে চাকরি দেওয়ার কথা বলে স্ট্যাম্পের মাধ্যমে সাড়ে ছয় লাখ টাকা নেন। টাকা নেওয়ার ২০ দিনের মধ্যে জাহাজে চাকরি দেবেন বলেও আশ্বাস দেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর তার কাছে গেলে চাকরি ও টাকা কোনোটাই দেবেন না বলে হুমকি দিয়ে ভয়ভীতি দেখান।

পরে বুধবার (১৯ জুলাই) তহমিনা বেগম বাদী হয়ে বাগেরহাট আদালতে একটি মামলা করেন। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করলে শুক্রবার দুপুরে আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। 

অভিযোগ আছে, তার বিরুদ্ধে অন্যের জায়গা দখলের অভিযোগও রয়েছে। এ ছাড়া মোংলা বন্দরে বিদেশি সামুদ্রিক জাহাজে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়া ও মানবপাচারকারীর একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তৎপর রয়েছে। এ চক্রের অন্যতম হোতা এই গফুর।   

এদিকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পথে তার ছবি তোলার সময় সাংবাদিকদেরকে তিনি গালিগালাজ করাসহ দেখে নেওয়ার হুমকি দেন। 

এ বিষয়ে মোংলা থানার ওসি সামসু উদ্দিন বলেন, বাগেরহাট আদালতের গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী