আলমসাধুর চালক হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ১৫:২২আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৫:২২

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আলমসাধু চালক আজাদ হোসেন হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাজের উদ্দিনের ছেলে টোকন মিয়া, দোগাছী গ্রামের  মৃত নান্নু বিশ্বাসের ছেলে তাহিদুর রহমান তাহিদ ও যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নওশের আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৩ সালের ২৮ জুন রাতে সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের মকর আলী মন্ডলের ছেলে আজাদ হোসেনের আলমসাধু ভাড়ায় নেয়। এরপর তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পোড়াহাটি ১০ নম্বর নামক স্থানে একটি ঝোপের মাঝে ফেলে রেখে আলমসাধু নিয়ে পালিয়ে যায় আসামিরা। ঘটনার আট দিন পরে ৫ জুলাই তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা মকর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৫ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় টোকন, তাহিদ ও শুকুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আসামিদের মধ্যে শুকুর আলী পলাতক রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
রংপুরে চার খুন: ডোপ টেস্ট নেগেটিভ নিয়ে যত প্রশ্ন
অটোরিকশা চালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দুই জনের যাবজ্জীবন
কদমতলীতে অটোরিকশা চালককে হত্যা: আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
ক্লিওপেট্রা কি সত্যিই সাপের কামড়ে মারা গিয়েছিলেন?
ক্লিওপেট্রা কি সত্যিই সাপের কামড়ে মারা গিয়েছিলেন?
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা