গলায় ফাঁস দিয়ে দুই মাদ্রাসাছাত্রের ‘আত্মহত্যা’

বাগেরহাট প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৩, ২৩:৫৪ আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২৩:৫৪

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ২২ ঘণ্টার ব্যবধানে এক মাদ্রাসার দুই শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার দুপুর ২টা ও মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো—উত্তর কদমতলা গ্রামের মো. শফিকুল গাজীর ছেলে মো. ইয়াসিন (১২) ও একই ইউনিয়নের রাজেস্বর গ্রামের মো. হাবিব হাওলাদারের ছেলে ইসা হাওলাদার (১৩)। তারা কদমতলার মোহসেনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো এবং একে-অপরের বন্ধু।

ইয়াসিনের পরিবারের দাবি, সোমবার দুপুর ২টার দিকে স্বজনদের ওপর অভিযান মরে আত্মহত্যা করে ইসা হাওলাদার। তার মৃত্যুর শোকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে আত্মহত্যা করেছে ইয়াসিন।

ইসা হাওলাদারের পরিবারের বরাত দিয়ে রায়েন্দা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) কাওসার আকন বলেন, ‘তিন দিন ধরে এক পোশাক পরায় ইসা হাওলাদারকে তার বাবা বকাঝকা করেন। এতে অভিমান করে সোমবার দুপুরে গোয়ালঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইসা। তার মৃত্যুতে বন্ধু ইয়াসিন শোকাহত হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইয়াসিনও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি দুঃখজনক।’

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে ইয়াসিনও আত্মহত্যা করেছে। এর আগের দিন দুপুরে ইসা আত্মহত্যা করেছিল। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক