নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের সম্ভাবনা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ২১:৫১আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২১:৫১

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধানের আলোকে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নেই। বিদেশিরাই বলেছেন, তাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। তাদের দেশেও সংবিধানের আলোকে নির্বাচন হয়। ফলে বাংলাদেশের সংবিধানে যে পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা আছে, সেভাবেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।’

রবিবার (২৭ আগস্ট) বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের কোনও সম্ভাবনা নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এবং প্রশাসনের প্রত্যেকটি স্থানে সুশৃঙ্খল পরিবেশ তৈরি করেছি। রাইট ম্যান-রাইট প্লেস অনুসরণ করে প্রশাসনে পোস্টিং এবং পদোন্নতি দেওয়া হচ্ছে। এ কারণে প্রশাসন আজ গণমুখী প্রশাসন। যোগ্যতা ও দক্ষতায় তাদের পদায়ন করা হচ্ছে। গত সাড়ে ১৪ বছরে প্রশাসন অনেক বেশি জনবান্ধব হয়েছে। জনগণকে স্বস্তি দিয়েছে। তাই নির্বাচন ঘিরে প্রশাসনে বড় ধরনের রদবদল হবে না।’

/এএম/
সম্পর্কিত
‘প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধাকোটা অনুসরণ’
সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী