আপনাদের সুবিধামতো বানানো সংবিধানে ভোট হবে, তা মেনে নেবো না: চরমোনাই পীর

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৩, ২৩:১১আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২১:৫৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নিজেদের মতো করে সংবিধান তৈরি করেছে। এখন আপনাদের সুবিধামতো বানানো সংবিধানে ভোট হবে, এটা আমরা মেনে নেবো না।’

তিনি বলেন, ‘এই সরকার বারবার বলছে, সংবিধানের বাইরে কোনও কিছু করবে না। আমার প্রশ্ন, সংবিধান কি মানুষের জন্য না পশুর জন্য? সংবিধান কি শান্তির জন্য না অশান্তির জন্য? যে সংবিধান মানুষের মাঝে অশান্তি তৈরি করে, যে সংবিধানের কারণে দেশে অশান্তির আগুন জ্বলে, ওই সংবিধান আমরা চাই না, এই অবৈধ সরকার আমরা মানি না।’

বুধবার (৩০ আগস্ট) বিকালে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের নায়েবে আমির প্রেসিডিয়াম সদস্য হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. আরিফুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী প্রমুখ।

রেজাউল করীম আরও বলেন, ‘এই দেশটা ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে, মানবতা বিপন্ন; আর আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এসবের পরিবর্তন আমাদের করতে হবে। আপনারা দেখেছেন, তারা সংবিধানের দোহাই দিচ্ছে, কোন সংবিধান জানেন? দেশের জনগণের ভোটকে হরণ করে দিনের ভোট রাতে বাক্সে ভরে যে সরকার গঠন করেছে, ওই সরকারের পার্লামেন্টে সংবিধান পাস হয়েছে। আমরা এই সরকারকে বলি অবৈধ সরকার। কারণ এই সরকার কি এদেশের জনগণের ভোটে হয়েছে? আর যদি তারা ভোটে না হয়, তাহলে বৈধ সরকার কীভাবে হয়। কাজেই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত আমরা মেনে নেবো না। বর্তমান সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে।’

চরমোনাই পীর বলেন, ‘আপনারা যখন বিরোধীদলে ছিলেন তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রায় ১০০ ওপরে পৌনে ২০০ দিনের মতো হরতাল-অবরোধ করেছিলেন। দাবি আদায়ের জন্য লগী-বৈঠা দিয়ে আপনারা মানুষ হত্যা করেছিলেন। আর আজ আপনারা ক্ষমতায় যাওয়ার পর সব ভুলে গেছেন।’

/এএম/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের