মোংলা বন্দরে ৭ নম্বর বিপদসংকেত, পণ্য ওঠানামা বন্ধ

মোংলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৩, ১২:৫২আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২:৫২

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদসংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাত নম্বর বিপদসংকেতের ফলে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি ১৫টি বাণিজ্যিক জাহাজে পণ্য ওঠানামার কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে নিজস্ব অ্যালার্ট নম্বর-৩।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার (অপারেশন) আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্দরে অবস্থানরত মার্চেন্ট শিপকে মুভমেন্ট করতে নিষেধ করা হয়েছে। পণ্য নিয়ে অবস্থান করা সকল প্রকার লাইটার জাহাজকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। এ ছাড়া পণ্য খালাস শেষে বন্দর ত্যাগ করার কথা থাকলেও ঝড়ের কারণে যেতে পারেনি ভারতের পতাকাবাহী ‘এমভি জাগ রানী’ ও বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি জাহান ব্রাদার্স’ নামে দুটি জাহাজ।

ঘূর্ণিঝড় মিধিলি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উপকূল থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সন্ধ্যার মধ্যে এটি আঘাত হানবে বলে জানায় মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ। তিনি বলেন, ‘মোংলাসহ উপকূলীয় এলাকায় শুক্রবার সকাল থেকে হালকা বাতাসসহ ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।’

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর দাশ বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলির কারণে ১০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রস্তুত রয়েছে ১৩০০ স্বেচ্ছাসেবক কর্মী। শুকনো খাবার প্রস্তুত রাখার পাশাপাশি লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এ ছাড়া সাত নম্বর বিপদসংকেত জারির পর অধিক ঝুঁকিতে থাকা পশুর নদীপাড়ের জয়মনিরঘোল, চিলা ও কানাইনগর এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি