‘ডাল-আলুভর্তা খেয়েও এখন জীবন কাটানো কঠিন’

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ১৫:১২আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৫:১৫

বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনব্যাপী হরতালের আজ প্রথম দিন। হরতাল ডেকে বিরোধীরা রাজপথে না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। দূরপাল্লার বাসগুলো ভোররাতেই সাতক্ষীরায় পৌঁছে গেছে। দু-একটি পরিবহনের বাস ছাড়া ঢাকার উদ্দেশে ছাড়ছে না দূরপাল্লার বাসগুলো।

ইমাদ পরিবহন কাউন্টারের ম্যানেজার জয়ন্ত দাস বলেন, ‘হরতাল-অবরোধের আগে আমাদের প্রচুর বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যেত। কিন্তু বর্তমানে যাত্রী না থাকার কারণে আমাদের সারা দিনে অল্প কিছু সংখ্যক বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।’

গ্রিনলাইনে কর্মরত জসীম মোল্লা জানান, হরতাল-অবরোধের কারণে সারা দিন যাত্রী না থাকার কারণে বাসগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারে না। রাতে একটা গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও অল্প কয়েকজন যাত্রী নিয়ে প্রতিদিন লোকসানের বোঝা মাথায় নিয়ে গাড়ি ছাড়তে হয়।

ইজিবাইকচালক জাকির হোসেন বলেন, ‘সেই ফজরের নামাজের পর রাস্তায় এসেছি। ভোর থেকে কোনও ভাড়া হয়নি। জিনিসপত্রের প্রচুর দাম। সংসার চালাতে খুব হিমশিম খাচ্ছি। পরিবারের সবাইকে নিয়ে ডাল, আলুভর্তা খেয়েও এখন জীবন কাটানো কঠিন।’

টানা হরতাল-অবরোধে ভালো নেই ব্যবসায়ী, দিনমজুরসহ সর্বস্তরের মানুষ। নিত্যপণ্যের দাম যেন তাদের গলার কাঁটা হয়ে গেছে। সাধারণ মানুষ বলছে, এমনিতেই বাজার চড়া তারওপর হরতাল-অবরোধ ‘মরার ওপর খাঁড়ার ঘা’। ‘বলির পাঁঠা’ হচ্ছেন খেটে খাওয়া দিনমজুরসহ মধ্যবিত্তরা।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক