এক জালে ধরা পড়লো ২৭টি মেদ মাছ, লাখ টাকায় বিক্রি

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৩, ১২:০৫আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৫

সুন্দরবনে এক জালে পাওয়া ২৭টি মেদ মাছ বিক্রি হলো লাখ টাকায়। এতে বেজায় খুশি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের জেলে বাবলু কয়াল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পাইকারি এক ক্রেতা ৬০০ টাকা কেজি দরে মাছগুলো এক লাখ টাকায় কেনেন।

জানা গেছে, বাবলু কয়াল বন বিভাগের অনুমতি নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে সুন্দরবনে যান। বুধবার রাতে সুন্দরবনের মাহমুদা নদীতে জাল ফেলেন তিনি। সেই জালেই একসঙ্গে ২৭টি মেদ মাছ ধরা পড়ে। যার ওজন ১৭০ কেজি। মাছগুলো বৃহস্পতিবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে আনা হলে ৬০০ টাকা কেজি দরে কিনে নেন এক পাইকারি ক্রেতা।

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শরিফ হোসেন বলেন, খানিকটা রিঠা মাছের আকৃতির মেদ মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এ মাছ নদীতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে মাছ ধরা পড়ে না। তবে মাঝে মাঝে ভাগ্যবান জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে। গত বছর এক জেলে একসঙ্গে প্রায় ৩০০টি মেদ মাছ পেয়েছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী