রাজনীতিতে আমি ক্লাস ওয়ানের ছাত্র: সাকিব

মাগুরা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ১৮:৫৯আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৮:৫৯

রাজনীতিতে নিজেকে ক্লাস ওয়ানের ছাত্র বলে মনে করেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি বয়োজ্যেষ্ঠদের কাছে শিখতে চান। রাজনীতিতে প্রবেশের পর বুধবার (২৯ নভেম্বর) প্রথমবার মাগুরা এসে তিনি এ কথা বলেন।

মাগুরা জামরুল তলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে সাকিব বলেন, ‘অনেকবার মাগুরা এসেছি, সংবর্ধনা নিয়েছি। কিন্তু এবারের সফর অন্য রকম। মানুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার সফর।’

এ সময় সাকিব মাগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে বলেন, ‘তারা আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবেন। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের একজন ছাত্র। তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের নির্দেশনায় এগিয়ে যাবো।’

সাকিব বলেন, ‘আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিখর ভাই মাগুড়া-১ আসনে কত ভালো কাজ করেছেন। তার এখানে যদিও আমি নমিনেশন পেয়ে থাকি আসলে এটা তারই আসন। আমরা দুই জনে এক সঙ্গে কাজ করবো। তিনি মাগুরাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। আশা করবো আমরা দুজনে সামনের পাঁচ বছর মাগুরাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।’

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়িবহর নিয়ে গড়াই সেতুতে পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়।

গড়াই সেতু থেকে প্রায় ১২ কিলোমিটার পথের দুপাশে জনতা তাকে অভিনন্দন জানায়। বেলা ২টার দিকে তার বহর মাগুরা শহরের জামরুল তলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আসে। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম