বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও, কনের বাবাকে জরিমানা

খুলনা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩, ১৩:২৮ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৪০

খুলনার পাইকগাছা উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতে ওই শিক্ষার্থীর বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বরপক্ষ।

এর আগে, গত ১৫ ডিসেম্বর ওই এলাকায় আরও একটি বাল্যবিয়ের আয়োজন হলে প্রশাসন তা বন্ধ করে দেয়।

পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার জানান, কাশিমনগর গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর সঙ্গে পাশের রামনগর গ্রামের আজগর আলীর ছেলে খায়রুল ইসলামের বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার বেলা ২টায় ওই বাড়িতে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে তিনি ইউএনওকে জানান। পরে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানাসহ বিয়েটি বন্ধ করা হয়।

ইউএনও মুহাম্মদ আল-আমিন জানান, মেয়েটিকে স্কুলে ভর্তি করে তার লেখাপড়া চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে, ১৫ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার লস্কর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে তপন ঢালীর ছেলে সুমিত ঢালীর (২০) বিয়ের আয়োজন করা হয়। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা গ্রামের এক কিশোরীর (১৫) সঙ্গে এ বিয়ের আয়োজন ছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতে ছেলের বাবাকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়াসহ বিয়ে বন্ধের নির্দেশ দেন।

/আরকে/
সম্পর্কিত
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
ভোক্তা অধিদফতর গিয়ে দেখলো পচা ডিম দিয়ে খাবার বানায় এশিয়া বেকারি
জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বাড়ছে বাল্যবিবাহ: গণনা হচ্ছে না অ-অর্থনৈতিক ক্ষতি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক