‘উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিরা প্রভাব খাটালে তাদের সম্মান ক্ষুণ্ন হবে’

ঝিনাইদহ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ২২:৪৪আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২২:৪৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপিরা প্রভাব খাটালে তাদের সম্মান ক্ষুণ্ন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহসহ ৫ জেলার নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি বলেন, ‘আমরা মনেপ্রাণে বিশ্বাস করি আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবৃন্দ আছেন, সম্মানিত মেম্বার অব পার্লামেন্ট (এমপি) আছেন এবং মন্ত্রী মহোদয়রা আছেন, তারা এই ভোট কার্যক্রমকে আন্তরিকভাবে সহায়তা করবেন। কোনও পক্ষপাতিত্ব বা কোনও প্রভাব বিস্তার করবেন না। এটি আমরা বিশ্বাস করি এবং আশা করি। যদি এটার বিচ্যুতি হয় তাহলে তাদের সম্মানটা ক্ষুণ্ন হবে। এ ব্যাপারে আমরা খুব সজাগ ও সচেতন।’

তিনি বলেন, ‘এবার যেহেতু প্রার্থীর সংখ্যা বেশি হবে। সেখানে সহিংসতা হবে না বলে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনসহ সংশ্লিষ্টরা আমাকে আশ্বস্ত করেছেন।’

গত নির্বাচনের মতোই আগামী দিনগুলোতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা আমাদের যেভাবে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করেছেন ঠিক একইভাবে শুধু এই উপজেলা নির্বাচনেই না, ভবিষ্যতের সকল নির্বাচনে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা কামনা করছি।’

এর আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভায় ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন-সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নিয়ে নির্বাচনি নানান বিষয়ে আলোচনা করেন তিনি।

সভায় ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ৫টি জেলার প্রশাসক, পুলিশ সুপারসহ নির্বাচন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

/কেএইচটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী