‘কেউ কোনও প্রশ্ন তুলতে পারবে না এমন নির্বাচন উপহার দিতে চাই’

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ২১:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২১:০৫

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আমাদের একমাত্র উদ্দেশ্য হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে কোনও প্রকার সহিংসতা ছাড়া একটি ভালো নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারা নির্বাচন কমিশনের নিদের্শনা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবেন বলে আজ আমাকে অবহিত করেছেন।’

বুধবার (৩ এপ্রিল) দুপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে খুলনায় আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আহসান হাবিব খান বলেন, ‘আগামী উপজেলা পরিষদের নির্বাচন হবে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যে নির্বাচন নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলতে পারবে না। নির্বাচনকে প্রভাবিত করতে প্রশাসনের কেউ যেন কোনও পক্ষপাতমূলক আচরণ করতে না পারে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কয়েকটি ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্বাচনে নমিনেশন পেপার অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা থাকছে, ফলে নমিনেশন জমাদানে বাধা দেওয়ার সুযোগ থাকবে না। নির্বাচন কমিশনের সাংবাদিক নীতিমালা অনুসরণ করে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে নির্বাচনি সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন।’  

এর আগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. মঈনুল হক, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম এবং খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আয়োজন করেছে খুলনা বিভাগীয় প্রশাসন।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি