সিজারে প্রসূতির মৃত্যু, মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪, ১০:২১ আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১০:২৫

বাগেরহাট মোরেলগঞ্জে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় খুকু বেগম (৩২) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে মোরেলগঞ্জ পৌর সদরের রাইসা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত খুকু বেগম মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের গোদাড়া গ্রামের আবু সুফিয়ানের স্ত্রী।

স্থানীয়রা জানান, মোরেলগঞ্জ পৌর সদরের রাইসা ক্লিনিকের চিকিৎসক রাহুল দেব বিশ্বাসের তত্ত্বাবধানে সিজারের সময় একটি কন্যাসন্তানের জন্ম হয়। এরপর খুকু বেগম মারা যান। ঘটনার পরে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে স্বামীর কাছ থেকে মুচলেকা নিয়ে ওই নারীর মরদেহ ক্লিনিক থেকে বের করে দেয়। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

তবে স্থানীয় একটি সূত্র বলছে, ভুল চিকিৎসায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূর মৃত্যুর পর বিশেষ কায়দায় সবকিছু ম্যানেজ করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিভাগের উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তার আশীর্বাদপুষ্ট ও ক্ষমতাধর এক নেতার মালিকানাধীন এই ক্লিনিকের বিরুদ্ধে কেউ কথা বলবে না। নিরপেক্ষ তদন্ত দাবি করেন স্থানীয়রা।

এ বিষয়ে ডা. রাহুল দেব বিশ্বাসের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অপরদিকে রাইসা ক্লিনিকের ম্যানেজার চুন্নু মিয়ার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় জানান, খবরটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেননি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘সিজারের সময় প্রসূতির মৃত্যুর খবর পেয়ে ওই ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে নিহতের স্বামীর কোনও অভিযোগ নেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক