মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি

মোংলা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ১৪:৪৮আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৪:৪৮

গত এক সপ্তাহ ধরে সারা দেশের মতো বাগেরহাটের মোংলায়ও বয়ে যাচ্ছে প্রচণ্ড দাবদাহ। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে আছেন খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহখানের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং গরমের তীব্রতা আরও কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে। শনিবারও (২০ এপ্রিল) তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

ঋতু চক্রের হিসেবে এখন গরম পড়াটা স্বাভাবিক। কিন্তু যেটি ঘটছে সেটি অতিমাত্রায় অস্বাভাবিক। মোংলায় গেলো কয়েকদিনে প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস জনজীবন। একেতো দেখা নেই বৃষ্টির। তারমধ্যে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ায় গরমও যেন চরমে। কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুরদের, যেখানে একটু ছায়া সেখানেই খুঁজছেন প্রশান্তির মায়া। তবে গরমের হাওয়া পৌঁছে গেছে ছায়াতলাতেও। এত গরম আগে দেখেননি মোংলাবাসী।

মোংলা বন্দরের পুরনো শ্রমিক আক্কাচ আলী (৭০) বলেন, সম্প্রতি যে গরম পড়ছে, আমার এই জীবনে আগে দেখিনি। মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারছেনা। বাচ্চারাও ঘরে থাকতে পারছে না। এত গরম কেন পড়তেছে আল্লাহই ভালো জানেন।

আকরাম হোসেন (৫২) নামে আরেক শ্রমিক বলেন, এত রোদ, শান্তি নাই কোথাও। জাহাজেও প্রচণ্ড গরম, কিনারেও গরম। মানুষের কাজকর্ম নাই শান্তিও নাই। মানুষ কোথায় যাবে এই রোদে? কী করে খাবে?

পৌর শহরের এক নম্বর জেটির দিন মজুর সোহারাব হোসেন (৪৩) বলেন, প্রচণ্ড গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে উঠছে। পেটের দায়ে কাজে বেরিয়েছি। কিন্তু এত গরমে কাজে শান্তি পাচ্ছি না। হাঁপিয়ে উঠতে হচ্ছে, শ্বাস নিতেও কষ্ঠ হচ্ছে। শুধু পানির পিপাসা পাচ্ছে।

চট্টগ্রাম থেকে মোংলা বন্দরে আসা আসা জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ী বলেন, মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজের জন্য পণ্য নিয়ে এসেছি। কিন্তু যে গরম, পণ্য নিয়ে জাহাজে যেতে সাহস হচ্ছে না। নদীর পানি ও বাতাস অতিমাত্রার গরম।

গরমের হাওয়ায় শান্তির পরশ মিলছে না কোথাও। মামার ঘাটের মেরিন ড্রাইভের গাছের ছায়াতলে আশ্রয় নেওয়া মামুন শেখ বলেন, ‘ভ্যান না চালালে সংসার চলে না। একদিন বসে থাকলেতো খাবার জুটবে না। এই গরমে একটু বৃষ্টি হলে আমাদের জন্য ভালো হতো’।

তবে আপাতত সপ্তাখানেকের মধ্যে বৃষ্টি সম্ভাবনা নাই উল্লেখ করে মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, শনিবার মোংলার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। গরমের তীব্রতা কমবে না বরং আরও বাড়বে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি