খুলনা-কুষ্টিয়া মহাসড়কে ইবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’, তীব্র যানজট

ইবি প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ১৫:০৯আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৫:০৯

কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ এর অংশ হিসেবে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রবিবার (৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিক্ষোভটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক ব্লক করে দেন। পরে দুপুর দেড়টার দিকে মহাসড়ক ছেড়ে দেন তারা। এদিকে টানা দুই ঘণ্টার অবরোধে তীব্র যানজটেরও সৃষ্টি হয় মহাসড়কে।

এ সময় বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা

এ সময় তারা ‘কোটা প্রথায় নিয়োগ পেলে, দুর্নীতি বাড়ে প্রশাসনে', ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা প্রথার ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় কোটার ঠাঁই নাই’, ‘১৮’র পরিপত্র পুনর্বহাল করতে হবে’-সহ নানা স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ’৭১-এ দেশ স্বাধীন হয়েছে বৈষম্য থেকে জাতিকে মুক্ত করার জন্য। কিন্তু বর্তমানে কোটা প্রথা বহাল রাখায় সেই বৈষম্যই রয়ে গেছে। তাই আজ একযোগে সারা দেশের শিক্ষার্থীদের বাংলা ব্লকেডের অংশ হিসেবে আমরা আন্দোলনে নেমেছি।’

আরও পড়ুন:

/কেএইচটি/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি