পুলিশ হত্যা ও নাশকতার অভিযোগে খুলনায় ৩ মামলায় আসামি ৮৭০০

খুলনা প্রতিনিধি 
০৪ আগস্ট ২০২৪, ০৯:৫২আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৯:৫২

খুলনায় চলমান আন্দোলনে পুলিশ হত্যা ও নাশকতার অভিযোগে তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় কারও নাম উল্লেখ না করলেও অজ্ঞাত আসামি করা হয়েছে ৮ হাজার ৭০০ জনকে। এর মধ্যে পুলিশ হত্যা মামলায় ১০০০ থেকে ১২০০, নাশকতা, সরকারি কাজে বাধা ও পুলিশ আহতের ঘটনায় ৫ থেকে ৭ হাজার ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২ আগস্টের ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ ১৭৩১টি রাবার বুলেট, ১৯০টি টিয়ার গ্যাস ও ১০১টি সাউন্ড গ্রেনেড ছোড়ে।

খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক বলেন, আন্দোলনকারীদের পিটুনিতে সুমন ঘরামি নামে এক কনস্টেবল নিহত, পুলিশের গাড়ি পোড়ানো, নাশকতা ও পুলিশ আহত করার ঘটনায় তিন থানায় পৃথকভাবে তিন মামলা করা হয়েছে। এ সব ঘটনায় প্রকৃত আসামিদের গ্রেফতার করতে সিসি টিভি ও ভিডিও ফুটেজ দেখা হচ্ছে। পুলিশকে পিটিয়ে হত্যার সিসি টিভি রেকর্ড দেখে আসামি শনাক্তকরণের কাজ চলছে।

তিনি বলেন, পুলিশ আন্দোলনকারীদের ভয় দেখাতে ফাঁকা আওয়াজ করতে রাবার বুলেট ছোড়ে। পুলিশের আঘাতে কেউ আহত হয়নি। কিন্তু ঘটনা নিয়ন্ত্রণের পর ফিরে আসার সময় পিটিয়ে পুলিশকে নিহত ও আহত করা হয়েছে।

লবণচরা থানার ওসি মমতাজুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের পিটুনিতে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামি নিহতের ঘটনায় লবণচড়া থানায় ৫ জনের নামসহ অজ্ঞাত ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। কোনও আসামি গ্রেফতার হয়নি। থানার এসআই মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি করেছেন। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখা হচ্ছে। প্রকৃত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে। সুমনকে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও ফুটেজ দেখা হচ্ছে। আসামিদের শনাক্তের প্রচেষ্টা চলছে।

হরিটানা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নাশকতা, সরকারি কাজে বাধা ও আহত করার ঘটনায় ৫ থেকে ৭ হাজার অজ্ঞাতের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশের করা এ মামলায় এখনও কোনও গ্রেফতার নেই।

খুলনা সদর থানার ওসি কামাল হোসেন বলেন, পুলিশের প্রিজন ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

উল্লেখ্য, ২ আগস্ট দুপুর ২টায় খুলনা নিউমার্কেট এলাকায় বৃষ্টির মধ্যে পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু হয়। আন্দোলনকারীরা মিছিলটি নিয়ে গল্লামারী মোড়ে পৌঁছান। এরপরই পুলিশের টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে আরও শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে এলে পুলিশ পিছু হটে। পরে শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেন। সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টাকালে আবারও সংঘর্ষ হয়। বিকালে প্রতিবাদী গান শেষে মিছিল নিয়ে ছাত্ররা শিববাড়ি যেতে চাইলে বাধার মুখে ফের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কনস্টেবল সুমন ঘরামিকে পিটিয়ে হত্যা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
শোকের সময় নাশকতা নিয়ে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের