ঝিকরগাছায় বিএনপির কার্যক্রম স্থগিত, ৩৫ নেতাকে সতর্ক করে চিঠি

যশোর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৪, ২৩:০৯আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ২৩:০৯

শান্তি-শৃঙ্খলা রক্ষার সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই কারণে জেলার ৩৫ নেতাকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) এ চিঠি দেওয়া হয়।

সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, ‘দলীয় শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আগেই ওই কমিটির নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু ব্যর্থ হওয়ায় পুরো কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই কারণে জেলার বিভিন্ন উপজেলার ৩৫ জন নেতাকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।’ 

খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘নেতা যে পদমর্যাদারই হোক, তিনি দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নন। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা রক্ষা করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বুধবার (৭ আগস্ট) ঝিকরগাছা উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষার সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ সাত জন আহত হন। আহতরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি (৪৮), সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম (৬৫), সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার (৭০), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুরাদুন্নবী মুরাদ (৫৭), পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কাঁকন (৪৫), উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু (৪০) এবং কামাল হোসেন (৩৮)। 

দলীয় সূত্র জানায়, ওই ঘটনায় জেলা বিএনপি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি