যশোরে অগ্নিদগ্ধ মেম্বারের মৃত্যু

যশোর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ২১:৫০আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২১:৫০

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ ইউপি সদস্য তালিমুল ইসলাম খান (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, লাশ যশোরে আনা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে মামলা হয়েছে। দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট রাত অনুমান ২টার দিকে ইউপি সদস্য তালিমুলের ঘরের দরজা বাইরে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির বাইরে থেকে দরজায় সিটকিনিতে লোহার তার দিয়ে আটকিয়ে জানালা দিয়ে ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তখন ইউপি সদস্য তালিমুল ও পরিবারের সদস্যদের চিৎকারে বাড়ির আসে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

তখন তালিমুলের ছোট ভাই ওবায়দুল খাঁন (৩৪) তাদের বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন। এ ঘটনায় তালিমুল, তার স্ত্রী ও এক শিশু সন্তান অগ্নিদগ্ধ হন। প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে দগ্ধদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের