যশোর থেকে চুরি হওয়া পল্লী বিদ্যুতের মালামাল ঢাকায় উদ্ধার

 যশোর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১৯:১৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৯:১৫

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া থেকে চুরি হওয়া পল্লী বিদ্যুতের ২০ লক্ষাধিক টাকার মালামাল ঢাকার যাত্রাবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) গভীর রাতে যশোরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করে।

মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, সম্প্রতি বাঁকড়া বাজারে পল্লী বিদ্যুতের সাব-কন্ট্রাক্টর আজগার আলীর গোডাউন থেকে ২০ লাখ ২২ হাজার টাকার বৈদ্যুতিক সংযোগ স্থাপনের মালামাল চুরি হয়। ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ও নির্বাসখোলা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য এসব মালামাল ওই গোডাউনে রাখা হয়েছিল। চুরির ঘটনায় আজগর আলী বাদী হয়ে ২৮ অক্টোবর একটি মামলা করেন।

মামলা তদন্তের নির্দেশ পেয়ে যশোর ডিবি পুলিশের একটি টিম যশোর থেকে আল আমিন নামে একজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শাহিন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। শাহিন মিয়ার কাছ থেকে উদ্ধার করা হয় আটটি ট্রান্সফরমারের বডি, প্লেট, টানা তার ও যন্ত্রপাতি। 

গ্রেফতার আল আমিন (১৯) যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের আবুল হোসেন শেখের ছেলে। আর শাহীন মিয়া (২৪) ঢাকার শ্যামপুর থানা এলাকার আমিনুল হকের বাড়ির ভাড়াটিয়া।

এসআই মফিজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন পুলিশকে জানিয়েছে, শাহীন মিয়ার সঙ্গে যোগসাজশে বাঁকড়ার গোডাউন থেকে পল্লী বিদ্যুতের মালামাল তারা চুরি করে। এরপর ঢাকার যাত্রাবাড়ীর সালাহউদ্দিনের আয়রন ঘরে বিক্রি করে। 

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের