বাগেরহাটে দুই জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১৯:১৬ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২০:২১

বাগেরহাটে পৃথক ঘটনায় দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে ক্ষীতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করা হয়েছে।

চা দোকানি ক্ষীতিশ চন্দ্র গাইন চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে। স্থানীয়ভাবে জানা গেছে, চা দোকানি ক্ষীতিশ গাইনের সঙ্গে একই গ্রামের সকিনুরের জমি নিয়ে বিরোধ ছিল। সকাল ১১টায় এই বিষয়ে সালিশ বৈঠক বসে। সালিশে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়। সব লোকজন চলে যায়। পরে দুপুরের দিকে ক্ষীতিশকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, এদিন সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে শত্রুতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তাকে কারা হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

নিহত আব্দুল গফফার শেখ খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে। তিনি বিএনপিকর্মী বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারের জেরে কচুয়ায় একজন এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারীতে একজনকে হত্যা করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্ত করা হবে। হত্যাকারীদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক