পল্লী বিদ্যুতে নিয়োগে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা ৮ পরীক্ষার্থী আটক

মেহেরপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮ আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮

মেহেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে লিখিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র থেকে ভুয়া আট পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হন তারা।

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক আট ভুয়া পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আটকরা হলেন- শেরপুর জেলার একরামুল আলীর ছেলে রাকিবুল হাসান মজিদ, নাজিমুদ্দিনের ছেলে গোলজার হোসেন, নীলফামারীর নুরুল হকের ছেলে আরিফুল ইসলাম, দিনাজপুরের মোটা বাবুর ছেলে শ‍্যামল চন্দ্র, গিরিশ চন্দ্রের ছেলে খগেন চন্দ্র, রংপুর জেলার মৃত আব্দুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম, গাইবান্ধা জেলার নুরুনবী মিয়ার ছেলে নূর মওলা ও ঝিনাইদহ জেলার দিলিপ দেবনাথের ছেলে দিবশ দেবনাথ।

ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টি। দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তিন দিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

ভ্রাম‍্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শহরের ৬টি কেন্দ্রে  মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ পরীক্ষার আয়োজন করে। ৭১টি শূন্য পদে ৪০২৫ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। বেলা ১১টার দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার হলে উপস্থিত হাজিরা নেওয়ার সময় আট পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় তাদের সন্দেহ হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পল্লী বিদ্যুৎ ও জেলা প্রশাসককে জানালে ভ্রাম্যমাণ আদালত গিয়ে তাদেরকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে  ভ্রাম্যমাণ আদালত শেষে পুলিশ পাহারায় আটক আসামিদের কারাগারে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
এমপির বাড়িতে বিদ্যুৎ থেকে আগুনের কোনও আলামত পায়নি পল্লী বিদ্যুৎ 
নির্বাচনে পরাজিত প্রার্থীকে কল দিয়ে চাঁদা দাবি, বললো ‘না দিলে মেরে ফেলবো’
গোপনে নিজের গার্মেন্টে আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ
সর্বশেষ খবর
সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
‘ভারত সামিটে’ ১১৫ বিদেশি বক্তাকে প্রবেশে বাধা দিল্লির
‘ভারত সামিটে’ ১১৫ বিদেশি বক্তাকে প্রবেশে বাধা দিল্লির
মোহাম্মদপুরে এসআরবির অভিযান, ছিনতাই চক্রের নেতাসহ গ্রেফতার ৩
মোহাম্মদপুরে এসআরবির অভিযান, ছিনতাই চক্রের নেতাসহ গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা