বাগেরহাটে বাসচাপায় প্রাণ গেলো ভাইবোনের

বাগেরহাট প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৪ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৪

বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকালে সাইনবোর্ড-বগি আঞ্চলিক সড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ইজিবাইকের চালক মজনু মোল্লা (৪৪) ও তার বোন সুমি বেগম (৩৫)। আহতরা হলেন- সুমি বেগমের চার মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) এবং সিয়াম খান (৩৫)।হতাহতদের বাড়ি উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস পরিবহন নামের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের চালক ও যাত্রীরা আহত হন। তাদের মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তিন জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারের পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, ‌‘সড়ক দুর্ঘটনায় হতাহত পাঁচ জনকে বিকালে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাই। আহত বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ইজিবাইককে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক