মুজিবনগরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ম্যুরাল ভাঙচুর

মেহেরপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৫ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৫

রাতের অন্ধকারে আবারও হামলা চালিয়ে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে বঙ্গবন্ধুর ম্যুরালসহ স্বাধীনতার বিভিন্ন স্মৃতি স্থাপত্য ভেঙে ফেলেছে। পুলিশ বলছে, তারা জানতে পারেনি। কারা করেছে সেটা খতিয়ে দেখছে।

মুজিবনগর স্মৃতিসৌধের পাশের স্থানীয়রা জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে ২০-২৫ জন যুবক স্মৃতিসৌধ অভ্যন্তরে এই হামলা চালিয়েছে। যুবকদের প্রত্যেকের হাতে হাতুড়ি, শাবল, রড ছিল। তারা প্রথমেই মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের সামনে ১২ ফুট লম্বা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্মৃতি ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর পুরো মুজিবনগর ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছোটবড় আরও কয়েকটি ম্যুরালসহ বঙ্গবন্ধুর টেরাকোঠার বিভিন্ন চিত্র ভেঙে ফেলে। মুজিবনগর অভ্যন্তরে ডিউটিরত ব্যাটালিয়ন আনসার সদস্যরা এর প্রতিরোধে এগিয়ে যাননি।

স্থানীয়রা বলছেন, আমরাও ভয়ে প্রতিবাদ করতে পারিনি। তবে এই কাজটা করা ঠিক হয়নি। তারা প্রায় এক ঘণ্টা এই হামলা-ভাঙচুর চালিয়ে তারা নির্বিঘ্নে স্থান ত্যাগ করে চলে যায়। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সেও বঙ্গবন্ধুর বৃহৎ ম্যুরালটি ভেঙে তারা প্রায় দুই কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজারে প্রধান সড়কের মাঝখানে ফেলে রেখে যায়।

দেখা গেছে, মুজিবনগর স্মৃতিসৌধ থেকে ১০০ ফুট দূরে মুজিবনগর থানা। কিন্তু পুলিশ তাৎক্ষণিক টের পায়নি এই হামলা ভাঙচুরের ঘটনা।

জানা গেছে, এর আগে শেখ হাসিনার পতনের ৫ আগস্ট রাতে মুজিবনগরে একই ধরনের হামলার ঘটনা ঘটিয়ে সবকিছু ভাঙচুর করা হয়েছিল।

এই বিষয়ে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যুরাল ও ভাস্কর্যটি ভেঙে ফেলার দৃশ্য দেখতে পায়। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত কারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় থানায় কোনও মামলা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক