গদখালীর ফুল চাষের জনক শের আলী সরদার আর নেই

যশোর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২

গদখালী ফুলের রাজ্যের জনক শের আলী সরদার (৭৫) আর নেই। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শের আলী সরদার বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মাস দুয়েক আগে তার ব্রেন স্ট্রোক হয়। বেশ কিছুদিন খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর সেখান থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।’

পানিসারা গ্রামের বাসিন্দা শের আলী সরদারের হাত ধরে বাংলাদেশে প্রথম বাণিজ্যিক ফুল চাষের সূচনা হয়। ১৯৮২ সালে ৩০ শতক জমির ওপর রজনীগন্ধা ফুলের চাষ করে নিজ গ্রামসহ সারা দেশে ফুল চাষে উৎসাহিত করেন।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্যমতে, বর্তমানে যশোরের প্রায় ছয় হাজার কৃষক ফুল চাষে জড়িত। দেশের বিভিন্ন বাজারে ফুলের চাহিদার প্রায় ৭০ শতাংশ মেটায় যশোর জেলার বিভিন্ন গ্রাম থেকে যাওয়া ফুল।

বুধবার আসর নামাজের পর ‘ফুল সাম্রাজ্য’ খ্যাত পানিসারার হাড়িয়া মোড়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এ ফুলচাষি।

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক