সরকারিভাবে বিক্রি হচ্ছে গরুর মাংস-দুধ-ডিম, কেনা যাবে ১০০ টাকার মাংসও

সাতক্ষীরা প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ১৮:১২আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৮:১২

রোজার শুরুতেই সাতক্ষীরায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে। সেখান থেকে ১০০ টাকার মাংসও কেনা যাবে। সংযমের মাস রমজানের পবিত্রতা রক্ষা ও সবার ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় এনে জেলা সদরে এমন সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর।

পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার (১ মার্চ) সাতক্ষীরায় সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে। আজ সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) নাজমুস সাকিব জানান, জেলা প্রশাসকের নির্দেশে তড়িঘড়ি করে এই আয়োজন করা হয়েছে। এখনও পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। তবে দ্রুতই এ কার্যক্রমের পূর্ণতা দেখা যাবে। মাসব্যাপী এই বাজারে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, দুধ ৭০ টাকা লিটার ও প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে ডিম। সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকার মাংসও কেনা যাবে। রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা প্রাণিসম্পদ অফিসের লক্ষ্য।

মাংস কিনতে আসা আবু সাইদ জানান, বর্তমান বাজারে দিশেহারা সাধারণ মানুষ। সেখানে এই বিশেষ বাজার সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষের জন্য অনেক উপকারে আসবে। একইসঙ্গে পূরণ হবে পুষ্টি চাহিদা।

গৃহবধূ রহিমা খাতুন জানান, মধ্যবিত্তদের জন্য এটা অনেক উপকারে আসবে। মধ্যবিত্তের  অনেক কষ্টে থাকলেও কারো কাছে হাত পাততে পারে না। তাই সুলভ মূল্যের দোকান থেকে কম দামে ডিম, দুধ ও মাংস কিনে খেতে পারবে। এটি সময়োপযোগী উদ্যোগ।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি