ধর্ষকদের পক্ষে দাঁড়াবেন না মাগুরার কোনও আইনজীবী

মাগুরা প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ১৬:৩৩ আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৯:৫২

ধর্ষকদের পক্ষে আইনি লড়াই করবেন না মাগুরার কোনও আইনজীবী। মাগুরার শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির মানববন্ধন উত্তর সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় জেলা জজ আদালতের সামনে এ মানববন্ধন করেন তারা। ৮ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর বলেন, ‘আমরা ধর্ষকদের পক্ষে কোনও আইনি সহযোগিতা দেবো না। বরং আসামিদের বিপক্ষে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।’

এ ছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুকনুজ্জামান ও নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল মানবন্ধনে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত বুধবার (৫ মার্চ) বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশু। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় ঢাকার সিএমএইচে লাইফ সাপোর্টে রয়েছে।

সোমবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা নেড়েছে। তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

/কেএইচটি/
টাইমলাইন: মাগুরায় শিশু ধর্ষণ
১০ মার্চ ২০২৫, ১৬:৩৩
ধর্ষকদের পক্ষে দাঁড়াবেন না মাগুরার কোনও আইনজীবী
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলা বিদেশি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, এক দশক পর কী বললেন অভিনেতা
ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, এক দশক পর কী বললেন অভিনেতা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
শহরের ময়লা-আবর্জনা নিয়ে অভিযোগ, সমাধান মিলবে এক অ্যাপেই
শহরের ময়লা-আবর্জনা নিয়ে অভিযোগ, সমাধান মিলবে এক অ্যাপেই
জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা