মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ১৬:৩৯ আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৯:৪১

মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘বিশেষ ব্যবস্থায় আজই (বৃহস্পতিবার) তার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যাবে। তাই সর্বোচ্চ দ্রুততার সঙ্গে এই মামলার বিচার শেষ করা হবে। অতীতে সাত-আট দিনের মধ্যে ধর্ষণের বিচার করার নজির রয়েছে।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘এরই মধ্যে সংশ্লিষ্টদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে এই রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় ১২ থেকে ১৩ জন ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে। শিশুটির মরদেহ হেলিক্প্টারে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর দ্রুত বিচার শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আগামী রবিবারের (১৬ মার্চ) মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে। তবে এ সময় কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করে।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: মাগুরায় শিশু ধর্ষণ
১৩ মার্চ ২০২৫, ১৬:৩৯
মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আসিফ নজরুল
সম্পর্কিত
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতে মামলা বিচারাধীন, বয়লারের লাইসেন্সের পরীক্ষা স্থগিতের দাবি
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরই ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার
সর্বশেষ খবর
ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, এক দশক পর কী বললেন অভিনেতা
ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, এক দশক পর কী বললেন অভিনেতা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
শহরের ময়লা-আবর্জনা নিয়ে অভিযোগ, সমাধান মিলবে এক অ্যাপেই
শহরের ময়লা-আবর্জনা নিয়ে অভিযোগ, সমাধান মিলবে এক অ্যাপেই
জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা