১৩ মার্চ ‘আছিয়া দিবস’ করার প্রস্তাব জামায়াত আমিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ২১:২৪ আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২১:২৪

পাশবিক ধর্ষণের শিকার মাগুরার শিশু আছিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেইসঙ্গে ১৩ মার্চকে ‘আছিয়া দিবস’ হিসেবে পালন করারও প্রস্তাব দেন তিনি। জামায়াতের আমির বলেন, দিবসটির মূল উদ্দেশ্য হবে শিশুদের সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। এর মাধ্যমে এমন সমাজ বিনির্মাণ করতে হবে যেখানে শিশু, নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ থাকবে নিরাপদ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এমন প্রস্তাব দেন দলটির আমির।

বিবৃতিতে তিনি বলেন, ‘মাগুরায় বর্বর নির্যাতনের শিকার শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে আজ দুপুর ১টার দিকে সারা দেশকে কাঁদিয়ে চলে গেলো (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ তায়ালা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন, আমিন।’ 

আমির আরও উল্লেখ করেন, ‘মহান রবের দরবারে দোয়া করি, তিনি যেন আছিয়ার পিতা-মাতাসহ আপনজন নির্বিশেষে বিবেকবান দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।’

মানুষ নামের যে পশুরা পাশবিক লালসা চরিতার্থ করতে নিষ্পাপ এই শিশুটির জীবনের আলো নিভিয়ে দিলো, জামায়াতের আমির তাদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তিনি দাবি করেন, ধর্ষকদের এই শাস্তি সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে কার্যকর করতে হবে। এমন শাস্তি কার্যকর করতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে যুগের পর যুগ।

প্রসঙ্গত, মাগুরা পৌর এলাকায় বোনের (শ্বশুর) বাড়িতে বেড়াতে গিয়ে গত বুধবার (৫ মার্চ) দিনগত রাতে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবার জানায়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) শিশুটিকে ভর্তি করা হয়। সেখানেই আজ মারা যায় সে।

/এসটিএস/ইউএস/
টাইমলাইন: মাগুরায় শিশু ধর্ষণ
১৩ মার্চ ২০২৫, ২১:২৪
১৩ মার্চ ‘আছিয়া দিবস’ করার প্রস্তাব জামায়াত আমিরের
সম্পর্কিত
শামীম হত্যাকাণ্ডে তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টা হচ্ছে: গোলাম পরওয়ার
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ করেছে সরকার: জামায়াত
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
সর্বশেষ খবর
ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, এক দশক পর কী বললেন অভিনেতা
ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, এক দশক পর কী বললেন অভিনেতা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
শহরের ময়লা-আবর্জনা নিয়ে অভিযোগ, সমাধান মিলবে এক অ্যাপেই
শহরের ময়লা-আবর্জনা নিয়ে অভিযোগ, সমাধান মিলবে এক অ্যাপেই
জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা