মাগুরার শিশুটির শারীরিক অবস্থার অবনতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৫, ১৫:৪৩ আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৯:৪৯

ধর্ষণের শিকার মাগুরার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে আজ। তার সিজিএস চার থেকে তিনে নেমে এসেছে। ব্রেইন স্টেম এবং চোখের মণির প্রসারণ কমে গেছে গতকালকের তুলনায়। সিএমএইচের চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। আমরা সবাই প্রার্থনা করি যাতে শিশুটি সুস্থ হয়। আমরা তার জন্য দোয়া চাচ্ছি।’ 

গত ৫ মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশু। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনও উন্নতি হয়নি। ৬ মার্চ রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৭ মার্চ রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ৯ মার্চ রাত থেকে শিশুটির চিকিৎসা চলছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্যাডিয়াট্রিক আইসিইউতে।

/এসও/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: মাগুরায় শিশু ধর্ষণ
১২ মার্চ ২০২৫, ১৫:৪৩
মাগুরার শিশুটির শারীরিক অবস্থার অবনতি
সম্পর্কিত
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
৭ রোগের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে সরকার, নতুন আবেদনের নির্দেশ
সর্বশেষ খবর
সাতকরার টক-ঝাল স্বাদে জমে উঠুক সিলেটি বিফ
সাতকরার টক-ঝাল স্বাদে জমে উঠুক সিলেটি বিফ
আজ বিশ্ব খাদ্য দিবস, জানেন কি কেন পালিত হয় দিনটি?
আজ বিশ্ব খাদ্য দিবস, জানেন কি কেন পালিত হয় দিনটি?
আজ ষষ্ঠী, শক্তি নিয়ে আসছেন দুর্গা
আজ ষষ্ঠী, শক্তি নিয়ে আসছেন দুর্গা
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা