মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস

মাগুরা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ২১:০৯ আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২১:৩২

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির বাড়িতে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সেইসঙ্গে শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর উপজেলার ওই বাড়িতে আসেন তিনি। এর আগে শিশুটির কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের নেতাকর্মীরা। জামায়াতের আমির শিশুটির মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান।

এ সময় তিনি পরিবারটিকে আর্থিক সহায়তাসহ তাদের একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন। শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী সব সময় শিশুটির পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। একইসঙ্গে ধর্ষকের দ্রুত বিচারের দাবি জানাই আমরা।’

এরপর স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘অপসংস্কৃতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম—এসবের কারণে সমাজে ভুল মেসেজ যাচ্ছে। সংস্কৃতিকে খারাপ করছে। পরিবারের কাঠামোকে নষ্ট করা হচ্ছে। দেশে কোরআনের আইন চালু হলে ন্যায়বিচার নিশ্চিত হবে। এজন্য আমরা লড়াই করছি।’

জামায়াত আমির বলেন, ‘এ ঘটনায় মামলার যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানবো না। সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছে, কেউ কেউ আন্দোলন করছে। আমরা এ বিষয়ে একমত না। কারণ, মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়। সেজন্য ৯০ দিনই সঠিক আছে। এর বেশি একদিনও নয়।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন প্রমুখ।

/এএম/
টাইমলাইন: মাগুরায় শিশু ধর্ষণ
১৫ মার্চ ২০২৫, ২১:০৯
মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস
সম্পর্কিত
শামীম হত্যাকাণ্ডে তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টা হচ্ছে: গোলাম পরওয়ার
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ করেছে সরকার: জামায়াত
সর্বশেষ খবর
ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, এক দশক পর কী বললেন অভিনেতা
ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, এক দশক পর কী বললেন অভিনেতা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
শহরের ময়লা-আবর্জনা নিয়ে অভিযোগ, সমাধান মিলবে এক অ্যাপেই
শহরের ময়লা-আবর্জনা নিয়ে অভিযোগ, সমাধান মিলবে এক অ্যাপেই
জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা