ঘরে লাগা আগুনে পুড়েছে একমাস বয়সী শিশু, কাতরাচ্ছে হাসপাতালের শয্যায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ০৯:৩৮আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৯:৩৮

ঘরে ঘুমিয়ে ছিল একমাস বয়সী শিশুকন্যা তাবাসসুম। এর মধ্যে পুরো ঘরে আগুন লাগে, বৈদ্যুতিক তারের মাধ্যমে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এতে দগ্ধ হয় শিশুটি। শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশুটি।

শুক্রবার  (১৪ মার্চ) সকালে চুয়াডাঙ্গা সদরের ৬২ আড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসকরা শিশুটিকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দিলেও অর্থাভাবে তাকে ঢাকায় নিতে পারেনি পরিবারের স্বজনরা।

পরিবারের লোকজন জানান, শুক্রবার সকালে ৬২ আড়িয়া গ্রামের দিনমজুর আব্দুস সালামের তৃতীয় শিশুকন্যা তাবাসসুম একা ঘরে ঘুমিয়ে ছিল। বাইরে কাজ করছিল তার মা। এ সময় ঘরের পাশে খড়ির গাদা থেকে আগুন লাগে। মুহূর্তেই বৈদ্যুতিক তারের মাধ্যমে ছড়িয়ে পড়ে আগুন। সেই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয় ঘুমন্ত শিশু তাবাসসুম। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন প্রতিবেশী ও স্বজনরা।

হাসপাতালে নেওয়ার পরই তার শরীরের ক্ষত দেখে ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার পর অর্থাভাবে শিশুটিকে নিয়ে পরিবারের স্বজনরা এখনও হাসপাতালেই অবস্থান করছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট এহসানুল হক তন্ময় জানান, শিশুটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। দ্রুতই ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া প্রয়োজন।

এদিকে শিশুটির বাবা আব্দুস সালাম বলেন, দিনমজুরের কাজ করে কোনোরকমে সংসার চলে। এই সময়ে ঢাকাতে নিতে টাকার প্রয়োজন। সেই টাকার জোগান না হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই থাকতে হচ্ছে। শিশুর শরীরের যন্ত্রণা সইতে না পেরে বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা চেয়েছি।

একই গ্রামের বাসিন্দা শাহিন সরকার জানান, অতিদ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন শিশুটির। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। গ্রামের লোকজন সহায়তা করছে। তাও খুবই সামান্য। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি