ধর্ষণচেষ্টার অভিযোগে একজনের চোখ তুলে নেওয়ার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

যশোর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ২৩:৫০আপডেট : ২৯ মার্চ ২০২৫, ২৩:৫০

যশোরে ধর্ষণচেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে মারধরের পর চোখ তুলে নেওয়ার চেষ্টা করেছেন এক নারী ও তার মেয়ের জামাই। পরে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলামের মৃত্যু হয়। নিহতের ছেলে রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে যশোর সদরের বাহাদুরপুর জেস গার্ডেন পার্ক এলাকায় মারধরের ঘটনা ঘটে। সিরাজুল যশোর শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। ধর্ষণের অভিযোগ তোলা নারী সিরাজুলের আত্মীয়।

পুলিশ জানায়, এ ঘটনায় পক্ষে-বিপক্ষে নানা কথাবার্তা চলছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। প্রকৃত কারণ উদঘাটন ছাড়া আসলে বলা যাচ্ছে না, কেন মারধরের ঘটনা ঘটেছে। তবে ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে আসল ঘটনা জানা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সিরাজুল তার আত্মীয় ওই নারীর বাড়িতে যান। কিছুক্ষণ পর হঠাৎ ওই বাড়ি থেকে মারামারি ও কান্নাকাটির শব্দ পান প্রতিবেশীরা। তারা সেখানে গিয়ে দেখেন লোহার পাইপ দিয়ে সিরাজুলকে মারধর করছেন ওই নারী ও তার মেয়ের জামাই। এর মধ্যে সিরাজুলের দুই চোখ ক্ষতবিক্ষত দেখতে পান তারা। গুরুতর অবস্থায় সিরাজুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান প্রতিবেশীরা। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। 

ওই নারী জানান, সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় দুপুরে ধর্ষণের চেষ্টা চালায়। আত্মরক্ষা করতে গেলে তার পাইপের আঘাত সিরাজুলের চোখে লাগে। তখন তাকে মারধর করা হয়। বিষয়টি দেখে তার মেয়ের জামাই এগিয়ে এসে সিরাজুলকে মারধর করেন।

যশোর হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক হিমাদ্রী শেখর সরকার বলেন, ওই ব্যক্তির দুটি চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে। এখানে সেবা দেওয়া সম্ভব নয়। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে মারামারির ঘটনা ঘটেছে, পুলিশ বিষয়টির তদন্ত করছে।‌ ওই নারীকে পুলিশের হেফাজতে আনা হয়েছে।’ 

নিহতের ছোট ভাই মফিজুল ইসলাম ইমন বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রবিবার সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মূল ঘটনা সাংবাদিকদের জানানো হবে।’

যশোর কোতোয়ালি থানার ওসিকে উদ্ধৃত করে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী রাতে আহত সিরাজুল ইসলামের মৃত্যুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী