ছেলের মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট মা

মাগুরা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ১৭:২২আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৭:২২

মাগুরার ঢাকা-খুলনা মহাসড়কে ভায়না মোড় এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে লাইলি বেগম (৬০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। নিহত লাইলি বেগম সদর উপজেলার ভিটাসাইর পূর্বপাড়া গ্রামের মুঞ্জুর মোল্লার স্ত্রী।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ভায়না এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই মনিরুজ্জামান বলেন, ‘সকালে ছোট ছেলের সঙ্গে মোটরসাইকেলে ডাক্তার দেখাতে শহরে যায়। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ভায়না টেলিফোন অফিসের সামনে আসলে মোটরসাইকেল থেকে বোন লাইলি পড়ে যায়। এ সময় যশোর আড়পাড়া থেকে ছেড়ে আসা শারদিয়া নামের একটি পরিবহন থাকে চাপা দেয়। এ সময় সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আলমগীর কবীর  বলেন, ‘ছেলের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে লাইলি বেগম নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে  রাখা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি