পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ, পূর্ববিরোধ বলছে পুলিশ

মাগুরা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ২২:৫৮ আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২২:৫৮

মাগুরার শালিখায় একটি স্কুলের এডহক কমিটি গঠন ও পূর্ববিরোধের জেরে মিজানুর রহমান নামের এক স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ছান্দাড়া বাজারে সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত মিজানুর রহমান শালিখা উপজেলার ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ছান্দাড়া গ্রামের মৃত নওয়াব আলী মোল্যার ছেলে। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছান্দাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিট গত ২৭ মার্চ গঠন করা হয়। স্কুলের কমিটি গঠন ও স্থানীয় আধিপত্য নিয়ে রবিউল নামের এক পল্লিচিকিৎসকের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত ওই শিক্ষকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর   হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই প্রধান শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাম হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

হামলার বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘স্থানীয় ছান্দাড়া বাজার থেকে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আমার মোটরসাইকেলের গতিরোধ করে জাহাঙ্গীর ও ইনছার নামের দুই ব্যক্তি। পরে তারা আমাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।’

এ বিষয়ে মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ‘হামলার ঘটনাটি স্কুল কমিটি গঠন ও পূর্ববিরোধ নিয়ে ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক