কর্মস্থলে যাওয়ার পথে ঝরলো মোটরসাইকেল আরোহী দুজনের প্রাণ, আহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ১১:২৭আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১১:২৭

কুষ্টিয়ায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬)। আহত হন মিজানুর রহমান (২৭) নামের একজন। হতাহতরা সবাই সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। তারা কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে চাকরি করেন।

স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব বলেন, ‘সকালে দূর্বাচারা গ্রাম থেকে একটি মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে যাচ্ছিলেন। পথে বটতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী গড়াই নামের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনি মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় মিজানুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী