ঐতিহাসিক ১৭ এপ্রিল দিবস উপলক্ষে প্রস্তুত মুজিবনগর

মেহেরপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ০১:১০ আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০১:১০

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন।

১৭ এপ্রিল উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে  স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি কমপ্লেক্স, আম্রকাননে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ পুরো মুজিবনগর জুড়ে করা হয়েছে রঙের কাজ। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মুজিবনগর উপজেলা প্রশাসন। দিনটির শুরুতেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে পতাকা উত্তোলন করবেন বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম। এর পরে তিনি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ শেষে গার্ড অব অনার গ্রহণ করবেন।

এছাড়া  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব লে. কর্নেল মো: আব্দুল গাফফার, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন, সহকারি একান্ত সচিব আমিরুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।

১৭ এপ্রিল মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় দিনটি অবিস্মরণীয়। এদিন মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার আমবাগানে (বর্তমানে মুজিবনগর) শপথ গ্রহণ করে যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। এ সরকারের নেতৃত্বে ৯ মাস যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম জানান, ১৭ এপ্রিলকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনটিকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার বেষ্টনীতে সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

/এস/
সম্পর্কিত
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণের দাবি
মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক