একদিন পর একই গ্রামের আরেক পুকুর থেকে ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ২২:৪৯আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২২:৫০

সাতক্ষীরার শ্যামনগরে ৩৪টি ধারালো হাঁসুয়া উদ্ধারের ঘটনার একদিন পর পুকুর থেকে আবারও ৩৮টি রামদা ও হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের জনৈক বিল্লাল গাজীর পুকুর থেকে বস্তায় ভর্তি এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর পৌর সদরের নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুর থেকে পরিত্যক্ত বস্তায় ভর্তি ৩৪ পিস হাঁসুয়া ও ৪ পিস রামদাসহ ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুকুরে রামদা ও হাঁসুয়াগুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে। পুকুরের মধ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রগুলো কে বা কারা রেখেছে সে বিষয়ে পুলিশ অনুসন্ধান করছে। নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, রবিবার শ্যামনগর থানার পুলিশের একটি চৌকস টিম উপজেলার নকিপুর গ্রামের মো. সাবের মিস্ত্রির বাড়ির পাশে মাওলানা জুবায়েরের পুকুরে অভিযান চালায়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৩৪টি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি