যশোর প্রধান ডাকঘর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
২৬ মে ২০২৫, ১২:২৬আপডেট : ২৬ মে ২০২৫, ১২:২৬

যশোর প্রধান ডাকঘর থেকে নৈশপ্রহরী রবিউল ইসলামের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকালে সহকর্মীরা পাশের একটি নির্মাণাধীন ভবনের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

রবিউল ইসলাম মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে।

নিহতের শ্যালক শামিম জানান, রবিউল ইসলাম মাগুরা থেকে প্রায় দুই মাস আগে বদলি হয়ে যশোর প্রধান ডাকঘরে যোগদান করেন। তার এক মেয়ে, এক ছেলেকে নিয়ে স্ত্রী মাগুরায় থাকেন। কেন এমনটি হয়েছে তারা বুঝতে পারছেন না।

যশোরের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল রবিবার রাতে নিয়মিত ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলার একটি রুমে রবিউলের লাশ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। পরে তাদের খবর দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউলের গলায় ব্যান্ডেজের (গজ) কাপড় প্যাঁচানো ছিল। ব্যান্ডেজের অপর অংশ ছাদের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে অর্ধেক ঝুলন্ত অবস্থায় ছিল। গলায় ফাঁসের চিহ্ন স্পষ্ট। তিনি আত্মহত্যা করেছেন, নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তা কেউ বুঝতে পারছে না।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঋণগ্রস্ত ছিলেন। সে কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, পুলিশ খোঁজখবর নিচ্ছে। প্রতিষ্ঠানের বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি