ময়মনসিংহে বিএনপির ১১ আইনজীবীর বিরুদ্ধে মামলা 

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৯

বিক্ষোভ মিছিলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর স্লোগান দেওয়ায় ময়মনসিংহে বিএনপিপন্থি ১১ আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ‍্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব। 

এই মামলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস‍্য অ‍্যাডভোকেট মো. নূরুল হককে (৬৩) প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়। অপর আসামিরা হলেন- ওসমান গনি মল্লিক (৫০), মাহবুবুর রশিদ তামান্না (৫০), জহিরুল ইসলাম (৩৫), আবুল কালাম আজাদ (৪০), রেজাউল করিম চৌধুরী (৪৫), রাইসুল ইসলাম (৩৫), আরিফুল ইসলাম সোহাগ (৩২), তোফাজ্জল হোসেন (৫০), আহসানুল্লাহ আনার (৩২) ও শামসুন্নাহার (৪০)।

ওসি আরও জানান, মানহানিকর ও উসকানিমূলক স্লোগান দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ‍্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ওই মিছিলে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর স্লোগান দেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী